ইতালিতে হামলার ঘটনায় বাঁধনের মামলা
ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে তিনি এই মামলা দায়ের করেন।
জানা গেছে, ঘটনার ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের সবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার সময় ইতালিতে বাংলাদেশের মিলান কনস্যুলেটের একটি প্রতিনিধি দল বাঁধনের সঙ্গে ছিলো। ঘটনার ভিডিওচিত্রও পুলিশকে সরবরাহ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধন জানান, মামলা দায়ের না করে তিনি ভেনিস ছাড়বেন না। একইসঙ্গে সোমবারের ঘটনার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বলেও জানান তিনি। বর্তমানে ভেনিসেই অবস্থান করছেন এই অভিনেত্রী।
গত সোমবার রাতে ইতালির ভেনিসে আজমেরী হক বাঁধনকে লাঞ্ছিত ও হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
