বাংলাদেশ শিশু হাসপাতালে ১০৮ জনের চাকরির সুযোগ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক ও বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক ও কর্মচারী ক্যাটাগরিতে মোট ১০৮ জনকে নিয়মিত ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু মেডিসিন)।
পদসংখ্যা: ৩৫টি।
গ্রেড: ৯ম।
বেতন স্কেল: ৪৪,০০০-১০৫,৯০০/-।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু মেডিসিনের ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা।
২. পদের নাম: আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু সার্জারি)।
পদসংখ্যা: ৯টি।
গ্রেড: ৯ম।
বেতন স্কেল: ৪৪,০০০-১০৫,৯০০/-।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু সার্জারির ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা।
৩. পদের নাম: আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু অ্যানেসথেসিয়া)।
পদসংখ্যা: ৫টি।
গ্রেড: ৯ম।
বেতন স্কেল: ৪৪,০০০-১০৫,৯০০/-।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু অ্যানেসথেসিয়ার ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা।
৪. পদের নাম: আবাসিক মেডিক্যাল অফিসার (ইএনটি)।
পদসংখ্যা: ১টি।
গ্রেড: ৯ম।
বেতন স্কেল: ৪৪,০০০-১০৫,৯০০/-।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং ইএনটির ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা।
৫. পদের নাম: ওয়ার্ড বয়/আয়া।
পদসংখ্যা: ৩৩টি।
গ্রেড: ২০তম।
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০/-।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস। সমপদে বা সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
৬. পদের নাম: পিয়ন (অফিস সহায়ক)।
পদসংখ্যা: ১০টি।
গ্রেড: ২০তম।
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০/-।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
৭. পদের নাম: অ্যাটেনডেন্ট (ওটি, এক্স–রে, ল্যাব ও কার্ডিয়াক)।
পদসংখ্যা: ২৫টি।
গ্রেড: ২০তম।
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০/-।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস। সমপদে বা সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
বয়সসীমা (চিকিৎসক পদ):
সর্বোচ্চ ৩৫ বছর। উচ্চতর যোগ্যতা (ডিসিএইচ, এমডি, এমএস ও এফসিপিএস) সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পরীক্ষার ফি (চিকিৎসক পদ):
পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট–এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে দুই হাজার টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য হিসেবে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
বয়সসীমা (কর্মচারী পদ): সর্বোচ্চ ৩২ বছর।
পরীক্ষার ফি (কর্মচারী পদ): ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’- এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকার পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য হিসেবে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
বিস্তারিত: www.bshi.gov.bd
আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬ বেলা ২টা। সরাসরি অথবা ডাকযোগে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭’ ঠিকানায় পৌঁছাতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
/শিউলী/
