বিসিআইয়ের ত্রৈমাসিক জার্নালের ১ম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান
হালাল পন্য রপ্তানি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজের ত্রৈমাসিক জার্নালের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর উদ্যোগে গুলশান ক্লাবের ক্রিস্টাল হলে বিসিআই কর্তৃক ‘ আনলকিং এক্সপোর্ট ডা্ইভারসিফিকেশন থ্রো হালাল প্রডাক্ট’ শিরোনামে এই ত্রৈমাসিক জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সভাপতিগণ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিআই এর সাবেক সভাপতি, বিসিআই পরিচালনা পর্ষদের সদস্যগণ, অর্থনীতিবিদ, গবেষক, ট্রেড এক্সপার্ট এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে বিসিআই সভাপতি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেক্টরের গুরুত্ব তুলে ধরে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান এবং জার্নালের প্রথম সংখ্যায় হালালকে গুরুত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, কোনো অতিরিক্ত বিনিয়োগ না করে বর্তমান অবস্থা ঢেলে সাজালে হালাল পণ্যের উৎপাদন বাড়বে। আমাদের প্রয়োজন হালাল সনদ ও প্রয়োজনীয় স্বীকৃতি। বিসিআই সভাপতি বিসিআই এর ত্রৈমাসিক জার্নালের ১ম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানান।
উপদেষ্টা সম্পাদক সিরাজুল ইসলাম কাদির জার্নালের কনটেন্ট বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পরবর্তীতে বিসিআই সভাপতি আমন্ত্রিত সম্মানিত অতিথিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জার্নালের ১ম সংখ্যার মোড়ক উন্মোচন করেন এবং সাথে সাথে উপস্থিত সকলকে জার্নালের কপি সরবরাহ করা হয়।
জার্নালের আনুষ্ঠানিক উন্মোচনের পর বিসিআইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন মোঃ আনোয়ার হোসেন, সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; মোহাম্মদ আমিরুল হক, সভাপতি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআই); সামিম আহমদ, সভাপতি, বিপিজিএমইএ; মোঃ শাহরিয়ার, সভাপতি, বিজিএপিএমইএ; আব্দুল হক, সভাপতি, বারভিডা; এম. শাহাদাত হোসেন, সভাপতি, বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন; শাদাব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড; এম. এস. সিদ্দিকী, সিইও, বাংলা কেমিক্যাল; ড. মোস্তফা আবিদ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট; ড. মাহফুজ কবীর, গবেষণা পরিচালক, আন্তর্জাতিক বিষয়াবলি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস); এবং ড. কাজী ইকবাল, গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ। তাঁরা সকলে এ উদ্যোগের প্রশংসা করেন এবং বিসিআই এর এমন উদ্যোগে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিসেস প্রীতি চক্রবর্তী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।
-কেআর
