সিডনিতে একই মঞ্চে জেমস-রূপম
অস্ট্রেলিয়ার সিডনিতে একই মঞ্চে গান গাইবেন বাংলাদেশের নগরবাউল জেমস ও কলকাতার ব্যান্ডশিল্পী রূপম ইসলাম। আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে দুই বাংলার এই দুই রক শিল্পীর কনসার্ট অনুষ্ঠিত হবে।
কনসার্ট উপলক্ষে আয়োজকদের প্রকাশিত এক ভিডিও বার্তায় জেমস জানান, তারা ইতোমধ্যে সিডনিতে পৌঁছেছেন। ভক্তদের কনসার্টে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১২ সেপ্টেম্বর নরওয়েস্ট কনভেনশন সেন্টারে দুই বাংলার দুই রক ব্যান্ডের পরিবেশনা থাকবে।
বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে নগরবাউল। মঞ্চ পরিবেশনার পাশাপাশি নতুন গান নিয়েও কাজ করছে ব্যান্ডটি।
/শান্ত/
