প্রবাসীদের যে সুখবর দিলো মালয়েশিয়া
মালয়েশিয়ায় স্থানীয় শ্রমিকদের পাশাপাশি বিদেশি কর্মীদেরও ন্যূনতম মাসিক মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন এই মজুরি ২০২৭ সালের জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সংসদে ২০২৭ সালের বাজেট পেশ করার সময় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার আশা, নতুন মজুরি কাঠামোর ফলে ৪০ লাখের বেশি কর্মী উপকৃত হবেন।
দেশটির প্রচলিত নিয়ম অনুযায়ী, ন্যূনতম মজুরি বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরাও আইন অনুযায়ী এই মজুরি পাওয়ার অধিকারী হবেন।
/শান্ত/
