ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে সমর্থকরা ‘জাহান্নামে যাবেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে রিপাবলিকানদের মধ্যবর্তী সম্মেলনে সমর্থকদের ভোট দেওয়ার শপথ করানোর পর রসিকতার ছলে তিনি এই কথা বলেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে ট্রাম্প সমর্থকদের আগামী ৩ নভেম্বর বা তার আগেই নিজের, পরিবার ও বন্ধুদের নিয়ে ভোট দেওয়ার শপথ করান। ডেমোক্র্যাটদের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তাদের মতো একই পদ্ধতিতে কাজ করার কথা বলার পরই ভোট না দিলে ‘জাহান্নামে যাওয়ার’ মন্তব্য করেন তিনি।
ভাষণে ট্রাম্প গত ১৯ মাসে নিজের সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। শেয়ারবাজারের উত্থান, ওষুধের দাম কমানো, সামরিক ব্যয় বৃদ্ধি এবং অবৈধ অভিবাসন প্রায় শূন্যে নামিয়ে আনার দাবি করেন তিনি।
/শান্ত/
