হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৭৪ জনের শরীরে নতুন করে হাম ও হামের উপসর্গ দেখা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহজনক হামে ঢাকায় ২৯৫ জন, সিলেটে ১৪২, চট্টগ্রামে ২৪৬, রাজশাহীতে ৩৭, ময়মনসিংহে ৭২, বরিশালে ১৩২, খুলনায় ১২৬ ও রংপুরে ২৪ জন আক্রান্ত হয়েছে। নিশ্চিত হামে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৬৩, চট্টগ্রামে ৬৭ ও খুলনায় নয়জন।
হামে উপসর্গে মৃত্যু হয়েছে ঢাকায় তিনজন, সিলেটে একজন ও চট্টগ্রামের দুইজন। গত মার্চ থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের। হামের উপসর্গে ১০৬৬ জন মারা গেছেন।
এই পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত ২২ হাজার ৭১২ জন। হামের উপসর্গ পাওয়া গেছে দুই লাখ ৭ হাজার, ৩৭১ জনের মধ্যে।
হামের উপসর্গ নিয়ে এই পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
/আকরাম/
