বগুড়ায় ২২ ঘণ্টা গ্যাস থাকবে না
বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়ার বনানী থেকে তিন মাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি কাজ করা হবে। এই কারণে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে শহরের সব শ্রেণির গ্রাহক গ্যাস সংকটে পড়বেন। এর মধ্যে শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহক রয়েছেন।
সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কারণে গ্রাহকদের সম্ভাব্য অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।
/শান্ত/
