১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
বগুড়ার সোনাতলায় ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় সাদেক আলী ওরফে চতে (৬৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ২টায় সোনাতলা উপজেলার ফাজিলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৩০ জুন দুপুরে চাচার বাড়িতে যাওয়ার সময় শিশুটিকে সোনাতলার নিমেরপাড়া এলাকায় ডেকে একটি ছ-মিলের ভেতরে নিয়ে যান সাদেক আলী। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
গ্রেপ্তারের পর সাদেক আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১২।
/শান্ত/
