খানসামায় পৃথক অভিযানে ১৬০০ বস্তা সার জব্দ
দিনাজপুরের খানসামা উপজেলায় প্রায় ১ হাজার ৬শ’ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে প্রশাসন। অবৈধ ও অতিরিক্ত মজুত করার অভিযোগে ৩ টি অভিযানে এই সার জব্দ করা হয়।
এই সময় দুই সার ডিলারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দ করা সার সরকারি বিধি অনুযায়ী কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। পাশাপাশি সার বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
// ইমরান//
