সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুল হাই। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বজনেরা জানিয়েছেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তাঁর প্রথম জানাজা এবং মুন্সিগঞ্জে দ্বিতীয় জানাজার প্রস্তুতি চলছে।
আব্দুল হাই মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে ১৯৪৯ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মনির উদ্দিন ব্যবসায়ী ছিলেন। তাঁর স্ত্রী জামিলা খাতুন। তিনি দুই পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানের জনক।
/এমএএইচ/
