ব্যালন ডি’অরের মনোনয়নে চমক, তারকাদের ভিড়ে কেপ ভার্দের ভোজিনহা
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬ সালের মনোনয়ন তালিকায় চমক দেখিয়েছে কেপ ভার্দে। দেশটির গোলরক্ষক ভোজিনহা জায়গা করে নিয়েছেন পুরুষদের সেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য নির্বাচিত সেরা ১০ জনে।
বিশ্বকাপে কেপ ভার্দের ঐতিহাসিক যাত্রায় ভোজিনহা'র পারফরম্যান্স ছিলো অন্যতম আলোচিত বিষয়। গোলবারের নিচে তাঁর দৃঢ়তায় আফ্রিকার দেশটি পেয়েছিলো গুরুত্বপূর্ণ অবদান। সেই পারফরম্যান্সেরই স্বীকৃতি মিলেছে ব্যালন ডি’অরের মনোনয়নে।
ভোজিনহা'র পাশাপাশি এই পুরস্কারের দৌড়ে রয়েছেন ইউরোপ ও লাতিন আমেরিকার পরিচিতরা। তালিকায় আছেন বেলজিয়ামের থিবো কোর্তোয়া, মরক্কো'র ইয়াসিন বুনু, আর্জেন্টিনা'র এমিলিয়ানো মার্তিনেজ, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, স্পেনের হোয়ান গার্সিয়া, সেনেগালের এদুয়ার্দ মেন্দি, স্পেনের ডেভিড রায়া ও উনাই সিমোন এবং রাশিয়ার মাতেভেই সাফোনভ।
বিশেষ করে আর্সেনালের ডেভিড রায়ার মনোনয়নও নজর কেড়েছে। প্রিমিয়ার লিগে আর্সেনালের শিরোপা জয়ে তাঁর পারফরম্যান্স ছিলো গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, গতবার সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা জিয়ানলুইজি দোন্নারুম্মা এবার সেরা ১০-এর তালিকায় নেই। তবে পিএসজির হয়ে খেলা মাতেভেই সাফোনভ মনোনয়ন পেয়েছেন।
ক্লাব ফুটবলে ভোজিনহা বর্তমানে জিডি শাভেস ও কোলো-কোলোর হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে এবার ব্যালন ডি’অরের মঞ্চে তাঁকে আলোচনায় নিয়ে এসেছে মূলত কেপ ভার্দের হয়ে বিশ্বকাপের পারফরম্যান্স।
নারী বিভাগে সেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাঁচজন। তাঁরা হলেন অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, হানা হ্যাম্পটন, লোরেনা ও আয়াকা ইয়ামাশিতা।
