কোন এলাকায় কতো লোডশেডিং আজ?
দেশে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পিক আওয়ারে ১ হাজার ৬৩৩ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। সাবস্টেশন প্রান্তের হিসাব অনুযায়ী এই পূর্বাভাস দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
এলাকাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা অঞ্চলে, ২৮০ মেগাওয়াট। এরপর ময়মনসিংহে ২৫৩ এবং খুলনায় ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।
এছাড়া কুমিল্লায় ২০০, রাজশাহীতে ২০০, রংপুরে ১৮০, সিলেটে ১০০, চট্টগ্রামে ৯০ এবং বরিশালে ৮০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।
বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করা হয়। আজকের পূর্বাভাসেও দেশের বিভিন্ন অঞ্চলে এমন পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।
/শান্ত/
