সরকারি হাসপাতালের বহির্বিভাগে সন্ধ্যাকালীন শিফট চালুর চিন্তা
সরকারি হাসপাতালগুলোতে সন্ধ্যাকালীন শিফট চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় নাক, কান ও গলা (ইএনটি) ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন চিকিৎসক ও নার্স নিয়োগ এবং আরও বেশি সংখ্যক টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হলে সন্ধ্যাকালীন শিফট চালুর মাধ্যমে আমরা জনগণকে আরও ভালো সেবা দিতে পারবো।
সরকারি হাসপাতালগুলোতে সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত এক শিফটে বহির্বিভাগের সেবা দেওয়া হয়। ফলে নির্ধারিত সময়ের পর অনেক রোগী সেবা থেকে বঞ্চিত হন।
যদিও সন্ধ্যাকালীন শিফট চালুর বিষয়ে বছরের পর বছর ধরে আলোচনা হয়েছে। তবে তাতে কোনো ফল হয়নি।
// ইমরান//
