মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর
মুক্তিযোদ্ধাদের তালিকায় নতুন করে গেজেটভুক্তির জন্য আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত এই সময়সীমার পর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরি করে প্রতিবেদন জমা দেওয়ার সুপারিশ করা হয়েছিলো।
সংসদীয় কমিটির ওই বৈঠকে প্রকৃত মুক্তিযোদ্ধারা যেন অগ্রাধিকার ভিত্তিতে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ সচল রাখা এবং জুলাইযোদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধার যথাযথ সম্মান নিশ্চিত করতে মন্ত্রণালয়কে সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হয়।
//আইই//
