জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে এই মামলা হয়েছে।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি জানাননি।
//আইই//
