জানুয়ারিতে নতুন বইয়ের সাথে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা
২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং শিক্ষাকার্যক্রম নিয়মিত তদারকি করছেন। দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
নতুন বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার ভালো মানের কাগজ ও কালি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিম্নমানের কারণে ইতোমধ্যে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে।
// ইমরান//
