দেশে বাড়লো জেট ফুয়েলে দাম
সংগৃহীত ছবি
দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৭ অক্টোবর) নতুন এই মূল্য নির্ধারণ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। নতুন দাম বুধবার দিনগত রাত ১২টা থেকেই কার্যকর করা হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত সেপ্টেম্বরে এই দাম ছিলো ১৬৫ টাকা ৬৫ পয়সা। সেই হিসাবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এসে অভ্যন্তরীণ ফ্লাইটের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়ানো হয়েছে। শতাংশের হিসাবে এই মূল্যবৃদ্ধির হার প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, আন্তর্জাতিক রুটের জন্য শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।
//আইই//
