বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেলো রূপপুরের প্রথম ইউনিট
সংগৃহীত ছবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এই অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলক ধাপ পেরিয়ে চূড়ান্ত বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় প্রবেশ করলো।
সংশ্লিষ্টরা জানান, বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগের যতো পরীক্ষা-নিরীক্ষা ছিলো, তার সবই সফলভাবে শেষ করা হয়েছে। নতুন এই ধাপে চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হবে।
এর ফলে চুল্লিতে অত্যন্ত ধীরে ধীরে, তবে স্থায়ী ও নিরাপদ উপায়ে শক্তি তথা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানানো হয়েছে।
//আইই//
