রূপপুরে সফল হলো প্রথম পারমাণবিক বিক্রিয়া
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকালে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়েরা। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ-এর নির্দেশিকা মেনে রাশিয়ার প্রযুক্তি ও সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিটের ‘বি ওয়ান’ ধাপটি ইতোমধ্যে মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। এর আগে স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার সঙ্গে জড়িত জটিলতাও কেটে যায়। এখন পরবর্তী ধাপ ‘বি টু’ নিয়ে কাজ চলছে।
এই ধাপে প্রাথমিক অপারেশনের জন্য পারমাণবিক চুল্লি পুরোপুরি প্রস্তুত করা হয়। এরপরই মূল ক্রিটিক্যালিটি পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।
//আইই//
