এবার দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত
সংগৃহীত ছবি
সৌদি আরবে হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে হালনাগাদ তথ্য জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে এই পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
/আকরাম/
