চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠতলায় অবস্থিত ‘মনজুর খান প্লাজা’ নামে একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরেকটি ইউনিট রাস্তায় রয়েছে, তারাও কিছুক্ষণের মধ্যে আগুন নেভানোর কাজে অংশ নেবে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।
/আকরাম/
