সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ বাংলাদেশির
জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথেই আর বাড়ি ফেরা হলো না ৪ বাংলাদেশি প্রবাসীর। সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি আল-খুরমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ৪ জনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, করিম উদ্দিন ও খালিদ মিয়া।
/রুশা/
