বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশে বিনিয়োগ করতে চান ব্রিটিশরা: শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন ব্রিটিশ ব্যবসায়ীরা। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মডেলে এসব খাতে বিনিয়োগ করতে চান তারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী ব্রিটিশরা। অন্যান্য ধরনের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্পেও বিনিয়োগ করতে চান তারা।
/শান্ত/
