গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, দেশের গণতন্ত্রের বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যম ও সাংবাদিকতার স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম আছে বলেই দেশ আজকের অবস্থানে এসেছে। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের বিভিন্ন অর্জনের পেছনেও গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে।
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমাদের সময়ে আপনারা ফ্রি মিডিয়া পাবেন। সাংবাদিকতার স্বাধীনতায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপের ইচ্ছা নেই।
/শান্ত/
