গণতন্ত্র অর্জনে ডিআরইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, গণতন্ত্র অর্জনের ক্ষেত্রে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
রিজভী বলেন, দেশে যখন মতপ্রকাশের স্বাধীনতা অবদমিত ছিল এবং সরকারের বিরুদ্ধে কথা বলাকে অন্যায় হিসেবে দেখা হতো, তখনও সাংবাদিকেরা যতটুকু সুযোগ পেয়েছেন, তা প্রচার ও প্রকাশ করতে দ্বিধা করেননি। এই সময় গণমাধ্যমকেও নানা চাপের মুখে পড়তে হয়েছে।
/শান্ত/
