পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণের নিন্দা বাংলাদেশের
অধিকৃত পশ্চিম তীরের ই-ওয়ান এলাকায় বসতি নির্মাণ এগিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবের পরিপন্থী। এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক অখণ্ডতাকে আরও ক্ষুণ্ন করছে এবং কার্যকর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে দুর্বল করছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা।
/শান্ত/
