জ্বালানি খাতের লুটপাটের খেসারত দিচ্ছে জনগণ: শামা ওবায়েদ
ফ্যাসিস্ট সরকার আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা সদর বাজারের বাইপাস সড়কে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তার বড় অংশের প্রভাব এখনো জনগণকে মোকাবিলা করতে হচ্ছে। তারা পাচার করা অর্থ ভোগ করলেও এর খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরবর্তী সময়ে প্রায় দেড় বছর দায়িত্বে থাকা সরকারো জ্বালানি খাতের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। বর্তমান সরকারকে জ্বালানি সংকটের পাশাপাশি অর্থনৈতিক চাপও মোকাবিলা করতে হচ্ছে বলে জানান তিনি।
/শান্ত/
