এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল বাংলাদেশের, অধিনায়ক লিটন দাস
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়।
এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের নিয়েই দল সাজিয়েছে বিসিবি। পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
ব্যাটিংয়ে রয়েছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন ও ইয়াসির আলী। স্পিন বিভাগে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের সঙ্গে অলরাউন্ডার হিসেবে থাকছেন মেহেদী হাসান।
বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
