লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
পুরান ঢাকার লালবাগে বাসা থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামে।
পুলিশ জানায়, মুহাম্মদ আনোয়ার হোসেন জজকোর্টের একজন আইনজীবী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়মিত ছিলেন না। ওই বাসার একটি কক্ষে তিনি একাই থাকতেন। তার পরিবার গ্রামে থাকে। তাদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
// ইমরান//
