আমার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিলো না: এমবাপে
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের দাবিকে বেশ জোরালো মনে করছেন কিলিয়ান এমবাপে। পুরস্কারটি জেতার যোগ্যতা তার আছে কি না—সরাসরি এমন প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসের সঙ্গে রিয়াল মাদ্রিদের এই তারকা বলেন, ‘আমার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিলো না।’
ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দাবির পক্ষে পারফরম্যান্সকেই বড় যুক্তি হিসেবে তুলে ধরেছেন এমবাপে। তার মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের অংশগ্রহণ থাকা বড় প্রতিযোগিতায় গোল করার পাশাপাশি বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়াও তার পক্ষে কথা বলে।
রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৫টি এবং লা লিগায় ২৫টি গোল করেছেন এমবাপে। বিশ্বকাপেও তার গোলসংখ্যা ২২-এ পৌঁছেছে।
/শান্ত/
