স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের অধিকার: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকার। দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জুবাইদা রহমান। রোগটি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
/শান্ত/
