বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন
বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। রবিবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানায় শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি এখন নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
// ইমরান//
