পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ জোরদার এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে হবে।
তিনি বাংলাদেশি সিরামিক, পান, কৃষিপণ্য ও ওষুধসহ বিভিন্ন পণ্যের পাকিস্তানে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে পাকিস্তানি তৈরি পোশাক, কটন ইয়ার্নসহ পণ্য বাংলাদেশে রপ্তানির পাশাপাশি দুই দেশের বাণিজ্য ভারসাম্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেন।
/শান্ত/
