ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রয়োজন: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
স্পিকার বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সেখান থেকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, যা বাংলাদেশের জন্য কাম্য নয়। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন হলেও তাদের আচরণে সেই আন্তরিকতা দেখা যাচ্ছে না।
/শান্ত/
