দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি। তবে দুর্নীতি প্রতিরোধ করাই আমাদের প্রধান দায়িত্ব।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব সমাজ ও দেশের উন্নয়ন করা। এর পাশাপাশি দুর্নীতি দমনেও তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। সমাজে দুর্নীতি রয়েছে-এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে তা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
/শান্ত/
