সেরা ৫ ডিস্ট্রিবিউটরকে সম্মাননা দিলো রিমার্ক
দেশব্যাপী সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ৫ শীর্ষ ডিস্ট্রিবিউটরকে সম্মাননা দিয়েছে রিমার্ক এইচবি লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন খুলনার মুনতাহা করপোরেশনের মালিক কে এম রাকিবুল হাসান, সিরাজগঞ্জের মেসার্স শরিফ স্টোরের মো. শফিকুল ইসলাম, ঢাকার বাড্ডার সাবিহা ট্রেডিংয়ের মালিক মাহফুজ হোসেন, কেরানীগঞ্জের জয় এন্টারপ্রাইজের মালিক মো. মোতালেব হোসেন জয় এবং কামরাঙ্গীরচরের জিসান এন্টারপ্রাইজের মালিক হাসানুর রহমান।
অনুষ্ঠানে রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েল, পরিচালক কে এম সাদমান সাঈদ, পরিচালক ফারিহা আলম প্রভা, পরিচালক (বিক্রয় উন্নয়ন) কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিমার্কের কর্মকর্তারা বলেন, দেশের বিভিন্ন বাজারে পণ্যের উপস্থিতি নিশ্চিত করা, ব্যবসার সুযোগ তৈরি এবং গ্রাহকের চাহিদা পূরণে ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করতেই এ আয়োজন।
সম্মাননাপ্রাপ্ত ডিস্ট্রিবিউটররা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।
রিমার্ক এইচবি লিমিটেড বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সরবরাহ করছে।
/শান্ত/
