ঘুসের টাকাসহ হাতেনাতে সাব রেজিস্ট্রার আটক
চট্টগ্রাম আদালত ভবন এলাকার রেজিস্টার অফিসে ঘুসের টাকা গ্রহণের সময় পাহাড়তলী জোনের সাব-রেজিস্ট্রার আবদুস সোবাহানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুদকের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এই সময় তার কাছ থেকে ঘুসের টাকাও উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন।
দুদক সূত্র জানায়, ঘুস গ্রহণের অভিযোগের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত সময়ে ঘুসের টাকা গ্রহণের পরই সাব-রেজিস্ট্রার আবদুস সোবাহানকে আটক করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
// ইমরান//
