২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০১
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিভিন্ন বিভাগ ও থানায় পরিচালিত এসব অভিযানে ২৬টি মামলা দায়েরের পাশাপাশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচালিত এসব অভিযানে তেজগাঁও বিভাগ থেকে সর্বোচ্চ ৭৪ জন এবং মিরপুর বিভাগ থেকে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া মতিঝিল বিভাগে ৬৮ জন, ওয়ারী বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশান বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে- একটি তলোয়ার, একটি চাপাতি, লোহার রডের মাথায় সংযুক্ত একটি ধারালো গোলাকৃতির চাকতি, একটি লোহার রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা এবং একটি প্রাইভেটকার।
// ইমরান//
