ধানমন্ডিতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দম্পতি গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডিতে গৃহকর্মীকে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, নাসিরুল হক সিদ্দিকী ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিকী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম তায়েব এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাতে পুলিশ ওই দম্পতিকে আটক করে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, ওই গৃহকর্মীর বাড়ি নীলফামারী জেলায়। তার পরিবারের সদস্যদের অভিযোগ, নাসিরুলের বাসায় তিনি গত দুই বছর ধরে নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।
// ইমরান//
