আসাদগেটের চার্চ থেকে চুরি হওয়া ৬০ কেজি ওজনের ঘণ্টা উদ্ধার
রাজধানীর আসাদগেট এলাকার সেন্ট খ্রিস্টিনা চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৬০ কেজি ওজনের ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের সময় মোহাম্মদপুরের জাকির হোসেন রোডস্থ ময়লার ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।
এর আগে, ১ অক্টোবর রাতে ঘণ্টাটি চুরি হয়। মোহাম্মদপুর থানায় মামলা করে চার্চ কর্তৃপক্ষ।
চার্চের ফাদার জানান, বৃহস্পতিবার ভোরে চার্চের মূল ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান ফাদার। পরে চার্চের ছাদে ঝুলিয়ে রাখা ঘণ্টাটি খুঁজে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা অকার্যকর থাকায় কারা ঘণ্টাটি চুরি করেছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি।
এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছে চার্চ কর্তৃপক্ষ।
চার্চ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চুরি হওয়া ঘণ্টাটির আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। প্রায় তিন বছর আগে ঘণ্টাটি স্থাপন করা হয়। প্রতিদিন উপাসনা শুরুর আগে এটি বাজানো হতো।
// ইমরান//
