ঢাকায় ৪ দিনে ৪১ 'চিহ্নিত চাঁদাবাজ' গ্রেপ্তার
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ৪ দিনে বিশেষ অভিযান চালিয়ে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপি'র পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের ওপর নজরদারির ভিত্তিতে ডিএমপি'র বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
ডিএমপি'র পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ আগের চেয়ে অনেক বেড়েছে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, গণপরিবহন খাত এবং মানুষের বেশি ভিড় থাকে এমন জনবহুল এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের ব্যাপারে পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর এবং সন্দেহভাজনদের কর্মকাণ্ডের ওপর নিবিড় নজরদারি চালিয়ে গ্রেপ্তার করা হলো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
//আইই//
