বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়ালো তেলের দাম
মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ায় বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। গত ২৪ জুলাইয়ের পর এই প্রথম তেলের দাম এ সীমা অতিক্রম করলো।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারস ২.১৫ ডলার বা ২.২ শতাংশ বেড়ে ১০০.০৭ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৭০ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.৭৩ ডলারে দাঁড়িয়েছে।
চলতি সপ্তাহে ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার পর তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। হামলায় কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
/শান্ত/
