সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৫ টাকা
বোতলজাত ভোজ্যতেলের দাম ৫ টাকা বাড়িয়ে প্রতি লিটার ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে নতুন দাম সমন্বয় করা হয়।
এর আগে ২৬ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিলো। তখন প্রতি লিটার তেলের দাম ছিলো ১৯৫ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে আমদানিনির্ভর পণ্যের দাম বাড়ছে। সয়াবিন তেল সম্পূর্ণ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়ছে।
/শান্ত/
