১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই দাম ঘোষণা করে বিইআরসি। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৫২ টাকা ও ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৬ কেজির ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজির ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা ও ২৫ কেজির দাম ৩ হাজার ৩০৩ টাকা করা হয়েছে।
৩০ কেজির সিলিন্ডার ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা ও ৪৫ কেজির দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।
/শান্ত/
