এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরের বারিক বিল্ডিং মোড় থেকে মিছিলটি বন্দর অভিমুখে যায়। এর আগে অনুষ্ঠিত সমাবেশে এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান সংগঠনটির নেতারা।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভিত্তি। গুরুত্বপূর্ণ দুই টার্মিনাল দীর্ঘমেয়াদে বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হলে দেশের স্বার্থ, শ্রমিকদের অধিকার ও জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
/শান্ত/
