‘নতুন কুঁড়ি’র নিবন্ধন শুরু
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আবারও ‘নতুন কুঁড়ি-২০২৬’ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে ও অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।
এই প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই এবং ৮টি বিভাগে ভাগ করে বিভাগীয় বাছাই চলবে। বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগীরা চূড়ান্ত বাছাইয়ে (সেরা দশ) অংশ নেওয়ার পর শুধু বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় লড়াই করবে। চূড়ান্ত বাছাই (সেরা দশ) ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
‘নতুন কুঁড়ি-২০২৫’-এর একটি প্রতিযোগিতার অংশ। অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণনৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গনৃত্য, দলীয়নৃত্য, ছড়াগান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত, নজরুলসংগীত (দলীয়), রবীন্দ্রসংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত–এই ১৮টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১-এর নিচে হতে হবে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও ক্বিরাত প্রতিযোগিতা একটিমাত্র শাখায় অনুষ্ঠিত হবে; যেখানে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর পর্যন্ত নির্ধারিত থাকবে। ক্বিরাত প্রতিযোগিতাটি বিভাগীয় ও ফাইনাল–এই দুই পর্বে অনুষ্ঠিত হবে।
প্রত্যেক আবেদনকারী অনলাইন অথবা অফলাইন যে কোনো একটি পদ্ধতিতে সর্বোচ্চ ০৩টি একক বিষয়ে কিংবা দলীয়সহ সর্বোচ্চ ০৪টি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। বাংলাদেশ টেলিভিশন ও নতুন কুঁড়ির ওয়েবসাইট- www.btv.gov.bd এবং www.notunkuri.gov.bd -তে ভিজিট করে এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে।
// ইমরান//
