জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা।
নিয়োগটি স্থায়ী পদে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ১২ অক্টোবর ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন করতে হবে অনলাইন ও অফলাইন-দুই পদ্ধতিতে। অনলাইনে আবেদন শেষে প্রিন্ট কপিসহ রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় ডাকযোগে, কুরিয়ার বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর সংযুক্ত করতে হবে।
প্রতিটি পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে পে-স্লিপের মাধ্যমে এই টাকা জমা দিতে হবে। টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করা যাবে https://jobs.nu.ac.bd/ এ।
/শান্ত/
