মারা গেছেন নানা পাটেকর
বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ভারতের গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে কার্ডিয়াক অ্যারেস্টের পর ৭৫ বছর বয়সে তার মৃত্যু হয়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানান, নানা পাটেকরকে হাসপাতালে নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়। তবে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়। তার মৃত্যুর ঘটনায় মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ভোরে বাসভবনে অভিনেতাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মণিপাল হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেন বিশ্বনাথ পাটেকর, যিনি নানা পাটেকর নামে পরিচিতি পান। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে দীর্ঘ অভিনয়জীবনে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অব তক ছাপ্পান’, ‘অগ্নিসাক্ষী’ ও ‘ওয়েলকাম’-সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রীতে ভূষিত করে।
/শান্ত/
