ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ফেসবুক লাইভে এসে বাঁধন জানান, তার হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিলো। হামলার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি।
বাধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই এই হামলা চালানো হয়েছে।
